ক্যাটাগরি

নোয়াখালীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

বুধবার সন্ধ্যায় চৌমুহনী পৌরসভার কন্ট্রাকটার মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মাজহারুল ইসলাম তুর্জয় (১৫) চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর গ্রামের মো. মানিকের ছেলে। সে বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণির ছাত্র। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৫টার দিকে তিন বন্ধুসহ তুর্জয় হাঁটতে বের হয়। এই সময় ৬/৭ জন তরুণ তাদের ওপর হামলা চালায়। এই সময় দুই বন্ধু পালিয়ে যেতে সক্ষম হলেও তুর্জয় পালাতে পারেনি।

বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার বলেন, কয়েকটি মোটরসাইকেলে আসা এই হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করে চলে যায়। স্থানীয়রা তুর্জয়কে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি কামরুজ্জামানেআরও জানান, নিহত তুর্জয় একটি হত্যা মামলার আসামি। সম্প্রতি সে জামিনে ছাড়া পায়। পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।