ক্যাটাগরি

বাইডেনের জন্য হোয়াইট হাউজে চিঠি রেখে গেছেন ট্রাম্প

হোয়াইট হাউজের এক মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন বলে জানায় বিবিসি।

নভেম্বরের নির্বাচনের পর থেকেই নিজের পরাজয় অস্বীকার করে এসেছেন ট্রাম্প। বরং নিজের ‘জয়’ ঘোষণা করে অভিযোগ তোলেন ভোট ‘কারচুপির’। নিজের অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্তও হয়েছেন তিনি, কিন্তু নিজের দাবির পক্ষে প্রমাণ দেখাতে পারেননি।

ক্ষমতা হস্তান্তর নিয়েও চূড়ান্ত অসহযোগিতা করেছেন। আগেভাগেই জানিয়ে দিয়েছেন, নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে থাকবেন না।

নিজের বিদায় অনুষ্ঠান হোয়াইট হাউজ বা ওয়াশিংটন ডিসিতে নয় বরং মেরিল্যান্ডের অ্যান্ড্রুস বিমান ঘাঁটিতে আয়োজন করেছেন।

বিদায় অনুষ্ঠানের ভাষণেও একবারের জন্য জো বাইডেনের নাম উচ্চারণ করেননি বলে জানায় বিবিসি।

হোয়াইট হাউজ ছেড়েছেন ট্রাম্প