সংগঠনের প্রচার সম্পাদক জয়দেব নন্দী জানান, তাদের চেয়ারম্যান মঙ্গলবার করোনাভাইরাস পরীক্ষার ওই রিপোর্ট হাতে পান।
“সোমবার থেকে তিনি কিছুটা জ্বর অনুভব করছিলেন। গতকাল সকালে টেস্টের জন্য স্যাম্পল দিয়েছিলেন। পরে গতকাল রাতেই রিপোর্ট পজিটিভ আসে।”
জয়দেব বলেন, “পরশ ভাই, ডাক্তারের পরামর্শে বাসাতেই আইসোলেশনে আছেন। তার শরীরের অবস্থা এমনিতে ভালো।”