ক্যাটাগরি

সড়ক দুর্ঘটনায় বাসসকর্মী নিহত

নিহত মো. খালিদ (৫৫)
বাসসের টেলিফোন ইনচার্জ ছিলেন। বুধবার দুপুরে পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে এ দুর্ঘটনা
ঘটে।

খালিদকে চাপা দেওয়া
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে
বলে গেন্ডারিয়া থানার ওসি সাজু মিয়া জানিয়েছেন।

ঘটনার বিবরণে বাসসের
সাংবাদিক মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেমরার বাসা থেকে মোটরসাইকেলে করে
অফিসে আসছিলেন খালিদ। দয়াগঞ্জ মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি
খালিদকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পথচারীরা স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে নিলে
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুই ছেলে ও দুই মেয়ে
রয়েছে খালিদের।