ক্যাটাগরি

চুরি-ডাকাতি রোধে ঢাকায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩৪

বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের কাছ থেকে ডাকাতি, চুরি ও ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি, চাকু, ছোরা, হাইড্রোলিক কাটার, তালা ভাঙ্গার রড, হাতুড়ি, গ্রিল ও তালা কাটার বিভন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার এ তথ্য জানান।

তিনি বলেন, “শীতকালে দোকান, বাসাবাড়ি, বিপণি বিতানে ডাকাতি ও চুরি বেড়ে যায়। এটা প্রতিরোধের লক্ষ্যে ডিবির ৩২টি টিম একযোগে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।”

তিনি বলেন, “সবাই সচেতন হলে এসব ঘটনা প্রতিরোধ করা যাবে। বিশেষ করে কারও বাসায় নতুন দারোয়ান বা মালি নিয়োগ দিলে, তা যেন নিকটবর্তী থানাকে জানানো হয়। তাহলে বাসা-বাড়িতে চুরি ও ডাকাতির ঘটনা কমে আসবে।”