ক্যাটাগরি

জগন্নাথ ক্যাম্পাসে রাত্রিযাপনে নিষেধাজ্ঞা

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোনো একাডেমিক ভবনে কেউ বসবাস বা রাত্রিযাপন করতে পারবে না।”

এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে ক্যাম্পাসে রাত সাড়ে ১০টার পর শিক্ষার্থীদের অবস্থানে নিষেধাজ্ঞা দিয়েছিল বিশ্ববিদ্যালয়টি।