উইকেটের সামনে-পেছনে দারুণ
সব সাফল্য আছে ধোনির। গত বছরের
অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়
বলা অভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যান ওয়ানডেতে ভারতের হয়ে ১০ হাজার
বা তার বেশি
রান করা পাঁচ
ক্রিকেটারের একজন। ৩৫০ ওয়ানডে, ৯৮ টি-টোয়েন্টি ও ৯০ টেস্ট
খেলার অভিজ্ঞতা আছে তার।
সবসময়ের সেরা ফিনিশারদের একজন ধোনি কিপার হিসেবেও ছিলেন অসাধারণ। আন্তর্জাতিক ক্রিকেটে ৮২৯টি
ডিসমিসাল তার, ৬৩৪ ক্যাচ ও ১৯৫ স্টাম্পিং। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ডিসমিসাল করা কিপারের তালিকায় তৃতীয় স্থানে তিনি।
আর অধিনায়ক ধোনিতো রেকর্ডের পাতায় একটি জায়গায় অনন্য। একমাত্র অধিনায়ক হিসেবে জিতেছেন ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা।
এতসব কীর্তি গড়া একজনের সঙ্গে নিজেকে মেলানো বোকামিই মনে করেন
পান্ত। দেশে ফিরে
গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ভাবনার কথা জানান তিনি।
“এমএস ধোনির সঙ্গে
তুলনা করলে যে কারোরই ভালো লাগবে,
আর আমাকে তার সঙ্গে তুলনা করা হচ্ছে। এটা দারুণ। তবে আমি চাই না কারো সঙ্গে নিজেকে তুলনা করতে। ভারতীয় ক্রিকেটে নিজের পরিচয় তৈরি
করতে চাই। কারণ একজন
কিংবদন্তির সঙ্গে একজন
তরুণের তুলনা করা ঠিক নয়।”
নিজের পরিচয় গড়ার দিকে
এক পা এগিয়ে
গেছেন পান্ত। অস্ট্রেলিয়ায় ব্রিজবেন দুর্গ
ভেঙে ভারতকে ঐতিহাসিক জয় এনে দিয়েছেন ৮৯ রানের অসাধারণ অপরাজিত ইনিংস খেলে। এর আগে সিডনি টেস্টে খেলেন ৯৭ রানের
দুর্দান্ত ইনিংস। দুই ফিফটিতে বোর্ডার-গাভাস্কার সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ ২৭৪ রান তার।