ক্যাটাগরি

পল্লবীতে উচ্ছেদ অভিযানে এলাকাবাসীর বাধা

নান্নু মার্কেট এলাকার অবৈধ দোকানপাট উচ্ছেদে বৃহস্পতিবার সকাল থেকে প্রস্তুতি নেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

মিরপুর বিভাগের পুলিশের উপ-কমিশনার মাহাতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল পৌনে ১১ দিকে অভিযান শুরু হওয়ার আগে কিছু মানুষ ইট- পাটকেল মেরে পালিয়ে যায়।

“এতে কেউ আহত হয়নি। এখন উচ্ছেদ অভিযান চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট সদস্য মোতায়েন রয়েছে।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উচ্ছদ অভিযানকে কেন্দ্র করে সকাল থেকে পল্লবীতে থমথমে অবস্থা তৈরি হয়।

অভিযান শুরু হওয়ার আগ মুহূর্তে পুলিশের সঙ্গে ব্যবসায়ীরা সংঘর্ষে জড়ান। কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে বলে দেলোয়ার নামের এক বাসিন্দা জানান।

এর ঘণ্টাখানেক পর শুরু হয় উচ্ছেদ অভিযান।