ক্যাটাগরি

পাটুরিয়ায় ফেরিতে উঠতে গিয়ে মাইক্রোবাস পদ্মায়, দুঘন্টা পর উদ্ধার

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

আরিচা স্থলকাম নদী বন্দর ফায়ার স্টেশনের কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ঢাকা থেকে ওই মাইক্রোবাসে ব্যারিস্টার মনিরুল আলম ও তাঁর স্ত্রীসহ পাঁচজন আরোহী ফরিদপুরে যাচ্ছিলেন।

“পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় মাইক্রোবাসটি পদ্মায় পড়ে ডুবে যায়। এর দুঘণ্টা পর স্থানীয়রা মাইক্রোবাসটি এবং এর ভেতর থেকে পাঁচ যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।”

তারা সবাই সুস্থ আছেন বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান।