ক্যাটাগরি

আবারও প্রথম আঘাত মুস্তাফিজের

প্রথম শিকার
মুস্তাফিজের

প্রথম ম্যাচের
মতোই সুনিল
আমব্রিসকে ফিরিয়ে
বাংলাদেশকে প্রথম
উইকেট এনে
দিলেন মুস্তাফিজুর
রহমান।

এবার অবশ্য
অপেক্ষা করতে
হয়েছে পঞ্চম
ওভার পর্যন্ত। তবে
ওয়েস্ট ইন্ডিজের
রান বেশি
হয়নি, কেবল
১০।

স্টাস্পে পিচ করে
একটু ভেতরে
ঢোকে বল। বাড়তি
একুট লাফিয়ে
আমব্রিসের ব্যাটের
কানায় লেগে
বল উড়ে
যায় গালিতে। চমৎকার রিফ্লেক্স
ক্যাচ নেন
মিরাজ। আমব্রিসের
রান ১৫
বলে ৬।

ওপেনিংয়ে পরিবর্তন

অভিষিক্ত কেয়র্ন ওটলি
প্রথম ম্যাচে
ইনিংস শুরু
করতে নেমেছেন
দলের হয়ে। তার
সঙ্গী সুনিল
আমব্রিস। প্রথম
ম্যাচে ওয়েস্ট
ইন্ডিজের ইনিংস
শুরু করেছিলেন
আমব্রিস ও
জশুয়া দা
সিলভা।

আম্পায়ারের অভিষেক

শুধু ওয়েস্ট
ইন্ডিজের এক
ক্রিকেটারের নয়,
এই ম্যাচে
অভিষেক হলো
একজন আম্পায়ারেরও। প্রথম
ওয়ানডে পরিচালনা
করতে নেমেছেন
গাজী সোহেল। এর
আগে ৫টি
আন্তর্জাতিক টি-টোয়েন্টি পরিচালনার
অভিজ্ঞতা আছে
৪১ বছর
বয়সী আম্পায়ারের।

‘ব্ল্যাক
লাইভস ম্যাটার’

প্রথম ম্যাচের
মতো এই
ম্যাচের আগেও
মাঠে হাঁটু
গেড়ে বসে
ও হাত
উচিয়ে ‘ব্ল্যাক
লাইভস ম্যাটার’
আন্দোলনে সমর্থন
জানায় দুই
দল।

মুশফিকের রেকর্ড

সিরিজের প্রথম ওয়ানডেতে একটি রেকর্ডে মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়েছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ম্যাচে একাদশে থেকেই
তিনি স্পর্শ করলেন
মাশরাফির আরেকটি রেকর্ড।

আগের ম্যাচটি ছিল মুশফিকের ২১৯তম ওয়ানডে। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড তিনি
নিজের করে নেন সেদিন। ২১৮ ওয়ানডে খেলে আগের রেকর্ড ছিল এই সিরিজেই দলে জায়গা হারানো মাশরাফির।

তবে বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেললেও মাশরাফি ওয়ানডে ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন ২২০টি। ২০০৭ আফ্রো-এশিয়া কাপে দুটি
ওয়ানডে খেলেছিলেন তিনি এশিয়া একাদশের হয়ে। এই ম্যাচ দিয়ে ২২০ ম্যাচ হয়ে যাচ্ছে মুশফিকেরও। কোনো বাংলাদেশি ক্রিকেটারের সবচেয়ে বেশি
ওয়ানডে খেলার রেকর্ড এখন যৌথভাবে মাশরাফি ও মুশফিকের। পরের ম্যাচ
খেললেই রেকর্ডটি এককভাবে হয়ে যাবে মুশফিকের।

রৌদ্রোজ্জ্বল মিরপুর

আগের ম্যাচের দিন আকাশ
ছিল মেঘে ঢাকা। গুমোট
আবহাওয়ায় খেলা হয়েছে
পুরো ম্যাচ। আজকের আবহাওয়া বেশ ভালো। সকালে দুই দল মাঠে আসার
সময় যদিও রোদ ছিল না, পরে রোদের দেখা মিলেছে। কন্ডিশন তাই আগের ম্যাচের চেয়ে
ভালো।

ভালো স্কোর
চান জেসন,
ফিল্ডিংয়ে খুশি
তামিম

প্রথম ম্যাচে
যে উইকেটে
১২২ রানে
গুটিয়ে গিয়েছিল
ওয়েস্ট ইন্ডিজ,
সেই উইকেটেই
আবার আগে
ব্যাটিংয়ের সাহস
দেখিয়েছেন জেসন
মোহাম্মেদ। টসের
সময় ক্যারিবিয়ান
অধিনায়ক জানালেন,
উইকেট আগের
দিনের চেয়ে
বেশি ব্যাটিং
সহায়ক মনে
হচ্ছে তার। এবার
ভালো স্কোর
তারা গড়তে
চান।

উইকেট আগের
দিনের চেয়ে
বেশি ব্যাটিং
সহায়ক মনে
হচ্ছে তামিম
ইকবালেরও। তবে
বাংলাদেশ অধিনায়ক
জানালেন, টস
জিতলে তিনি
ফিল্ডিংই নিতেন।

ওয়েস্ট ইন্ডিজে অভিষিক্ত আরেকজন

প্রথম ম্যাচে হেরে যাওয়া
ওয়েস্ট ইন্ডিজ একাদশে পরিবর্তন এনেছে একটি। পেসার
একজন কমিয়ে ব্যাটিংয়ে শক্তি বাড়িয়েছে তারা। জায়গা হারিয়েছেন পেসার শেমার
হোল্ডার। তার জায়গায় সুযোগ পেয়েছেন ব্যাটসম্যান কেয়র্ন ওটলি। ৩১ বছর বয়সী ব্যাটসম্যানের এটি প্রথম
আন্তর্জাতিক ম্যাচ।

শীর্ষ ক্রিকেটারদের ছাড়া সফরে
আসা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচে অভিষেক হয়েছিল ৬ জনের।

ওয়েস্ট ইন্ডিজ: জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনিল আমব্রিস, জশুয়া
দা সিলভা, আন্দ্রে ম্যাককার্থি, এনক্রুমা বনার, কাইল মেয়ার্স, রভম্যান পাওয়েল, কেয়র্ন ওটলি,
রেমন রিফার, আলজারি জোসেফ, আকিল হোসেন।

পরিবর্তন নেই বাংলাদেশ
দলে

প্রথম ম্যাচে
জয়ী বাংলাদেশ
অনুমিতভাবেই পরিবর্তন
আনেনি একাদশে। পরিবর্তনের
সুযোগ অবশ্য
খুব একটা
ছিলও না। কেবল
মোহাম্মদ সাইফ
উদ্দিন ফিট
হয়ে উঠলেই
হয়তো তাকে
বিবেচনা করা
হতো। তবে
সাইফ নেই
একাদশে। প্রথম
ম্যাচে ভালো
বোলিং করতে
না পারলেও
রুবেল হোসেন
পেয়েছেন আরেকটি
সুযোগ।

বাংলাদেশ: তামিম ইকবাল,
লিটন দাস,
নাজমুল হোসেন
শান্ত, সাকিব
আল হাসান,
মুশফিকুর রহিম,
মাহমুদউল্লাহ, সৌম্য
সরকার, মেহেদী
হাসান মিরাজ,
রুবেল হোসেন,
মুস্তাফিজুর রহমান,
হাসান মাহমুদ।

এবার টস
ভাগ্য উইন্ডিজের
পাশে

প্রথম ম্যাচে
টস হেরে
আগে ব্যাটিংয়ে
নেমে ধুঁকতে
হয়েছিল ওয়েস্ট
ইন্ডিজকে। এবার
টস জিতেও
আগে ব্যাটিংয়ের
চ্যালেঞ্জ নিলেন
অধিনায়ক জেসন
মোহাম্মেদ। বাংলাদেশ
করবে ফিল্ডিং।

কেমন হবে
উইকেট-কন্ডিশন?

প্রথম ম্যাচের
প্রায় পুরো
সময় আকাশ
ছিল মেঘলা। চারপাশ
ছিল গুমোট। দিনজুড়ে
দেখা যায়নি
সূর্যের মুখ। কন্ডিশনের
পাশাপাশি সেদিন
উইকেটও ছিল
ব্যাটসম্যানদের বিপক্ষে। মন্থর
উইকেটে টার্ন
মিলেছে বেশ। স্যাঁতস্যাঁতে হওয়ায়
পেসারদের জন্যও
ছিল সহায়তা। শট
খেলা ছির
কঠিন। দ্বিতীয়
ম্যাচে ভালো
কন্ডিশন ও
উইকেটের আশা
করবে দুই
দলই।

মরিয়া ওয়েস্ট
ইন্ডিজ

শীর্ষ ক্রিকেটারদের
ছাড়া খেলতে
আসা ওয়েস্ট
ইন্ডিজের জন্য
সিরিজ জিইয়ে
রাখা হবে
বড় চ্যালেঞ্জ। সেই
চ্যালেঞ্জ জিততে
তারা দৃঢ়প্রতিজ্ঞ। ম্যাচের
আগের দিন
পেসার আলজারি
জোসেফ বললেন
তাদের তাড়নার
কথা।

“ দ্বিতীয়
ম্যাচে আরও
ভালো করতে
সবাই মুখিয়ে
আছে। নিজেদের
মেলে ধরা
আমাদের জন্য
ভীষণ গুরুত্বপূর্ণ। আগের
ম্যাচের চেয়েও
এই ম্যাচ
আমাদের জন্য
বেশি গুরুত্বপূর্ণ। এই
ম্যাচ হারলে
সিরিজও শেষ। সবাই
জানে তাদেরকে
কী করতে
হবে।”

বাংলাদেশের সিরিজ জয়ের
ম্যাচ

প্রথম ম্যাচে
প্রত্যাশিত জয়ে
সিরিজে এগিয়ে
গেছে বাংলাদেশ। দ্বিতীয়
ওয়ানডেতে শুক্রবার
তারা মাঠে
নামবে সিরিজ
জয় নিশ্চিত
করতে। ওয়েস্ট
ইন্ডিজের লড়াই
সিরিজে টিকে
থাকার।

বুধবারের ওই ম্যাচ
দিয়েই আইসিসি
ক্রিকেট বিশ্বকাপ
সুপার লিগে
অভিযান শুরু
করে দুই
দল। ম্যাচ
জিতে পয়েন্টের
খাতা খোলে
বাংলাদেশ। দ্বিতীয়
ম্যাচে ক্যারিবিয়ানরা মাঠে
নামবে পয়েন্ট
পাওয়ার চেষ্টায়। বাংলাদেশের
চাওয়া থাকবে
আরও ১০
পয়েন্ট বাড়িয়ে
নেওয়া।