ক্যাটাগরি

মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগ

শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক পার্থ সারথী দত্ত কানুনগো জানিয়েছেন।

উপজেলার রহিমপুর ইউনিয়নের জসমতপুর গ্রামের এই শিশুর বাবার অভিযোগ, শনিবার দুপুরে এক প্রতিবেশী ঘরে ঢুকে তার ১৩ বছরের মেয়েকে ধর্ষণ করে। এ সময় শিশুটি ছাড়া আর কেউ বাড়ি ছিল না। পরে স্থানীয়রা শিশুর চিকিৎসা ও সমঝোতার আশ্বাস দিয়ে কাউকে কিছু না বলার জন্য চাপ দেয়।

শিশুটির অবস্থার অবনতি হওয়ায় বুধবার  বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।

চিকিৎসক পার্থ সারথী বলেন, “সেক্সুয়াল অ্যাসল্ট নিয়ে আসা প্রতিবন্ধী শিশুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে একটি মেডিকেল টিম তাকে চিকিৎসা দিচ্ছে।”

তবে এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি বলে পুলিশ জানিয়েছে।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, “ঘটনাটি শুনেছি। এখনও কেউ এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”