সেন্টমার্টিন দ্বীপ থেকে
৬৫ কিলোমিটার
দূরে শনিবার
ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের
ইনচার্জ লেফটেন্যান্ট
আরিফুজ্জামান রনি জানিয়েছেন।
এখনও নিহতদের নাম-পরিচয় জানা
যায়নি।
নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের
দুটি ও
নৌবাহিনীর তিনটি জাহাজ অভিযান চালাচ্ছে
বলে জানিয়েছে কোস্টগার্ড।
কোস্টগার্ড কর্মকর্তা
আরিফুজ্জামান বলেন, ভোরে সেন্টমার্টিন দ্বীপ
থেকে ৬৫
কিলোমিটার দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে
ঘন কুয়াশায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার
সৃষ্টি হয়।
এ সময় এফবি
যানযাবিল চুমকেন
নামের মাছ
ধরার একটি
ট্রলার ডুবে
যায়।
তিনি বলেন, খবর পেয়ে কোস্টগার্ডের
শ্যামল বাংলা
ও মনসুর
আলী নামের
দুটি জাহাজ
জেলেদের উদ্ধারে
যায়। এছাড়া নৌবাহিনীর তিনটি জাহাজও উদ্ধার অভিযান
চালাচ্ছে।
“বিকাল ৫টা পর্যন্ত
চারজনকে মৃত
উদ্ধার করা
সম্ভব হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন
আরও নয়জন। “
এছাড়া ১৩ জনকে
জীবিত উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কোস্টগার্ড
ও নৌবাহিনী
যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। পরে নৌবাহিনীর
চট্টগ্রামের ঘাঁটিতে থেকে গণমাধ্যমকে বিস্তারিত
জানানো হবে।