শনিবার
ঢাকার গুলশানে গ্রুপটির প্রধান কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এ বৈঠক অনুষ্ঠিত হয়
বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে
মিনিস্টার গ্রুপের কর্ণধার এম এ রাজ্জাক খান রাজ, চিফ ফাইনানসিয়াল অফিসার মোহাম্মদ
ফখরুল ইসলাম, হিউম্যান কেয়ার ডিভিশনের পরিচালক সৈয়দ আবুল কাশেম রানা, উপ পরিচালক
দেবাশীষ কর্মকারসহ অন্যান্য বিভাগীয় প্রধানগণ এবং সারাদেশের বিক্রয় প্রতিনিধিরা
উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, “বৈঠকে হিউম্যান কেয়ার ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাদের পলিসি,
প্রোডাক্ট ব্রিফিং, বিক্রয় কৌশলসহ বিভিন্ন বিষয়ে বিশদভাবে আলোকপাত করেন।
“এছাড়া
নতুন বিভাগ হিসেবে কিভাবে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বিক্রয় পলিসি
কি হবে, সেলস টার্গেট কেমন হবে, চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করতে হবে তা নিয়ে
বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।”
রাজ্জাক
খান বলেন, মূলত জনগণের স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য
‘মিনিস্টার হিউম্যান কেয়ার’ নিয়ে আসা।
করোনাভাইরাস
সঙ্কটের শুরু থেকে মিনিস্টার বিভিন্ন পণ্য সমন্বিত নতুন কিছু ব্র্যান্ড চালু করে।
পণ্যগুলো হল- সেইফ লাইফ সার্জিক্যাল মাস্ক, সেফটি প্লাস হ্যান্ড ওয়াশ, গ্লাস
ক্লিনার, ফ্লোর ক্লিনার, ব্রাইট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, চাঁদ ফ্যাব্রিক ব্রাইটনার
(নীল), চাঁদ ডিশ ওয়াশ লিকুইড ও টয়লেট ক্লিনার।
“আশা
করি আমাদের তৈরি এসমস্ত পণ্য দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবদান রাখতে
সক্ষম হবে,” বলেন রাজ্জাক।