ভোটের প্রচার শেষের
আগের দিন রোববার থেকে বিএনপি প্রার্থীর নিরাপত্তায় এ পুলিশ মোতায়েন করা হয়।
শাহাদাত হোসেনের মিডিয়া
সেলের সদস্য সচিব ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একাধিকবার শাহাদাতের
প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন।
রোববার বিকাল থেকে
শাহাদাত হোসেনের সঙ্গে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রাম নগর পুলিশের
জনসংযোগ কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর
রউফ বলেন, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী বিভিন্ন সময়ে তার প্রচারণায় হামলার অভিযোগ
করেছেন নির্বাচন কমিশনে।
“সেজন্য তার নিরাপত্তায়
আজ (রোববার) থেকে চারজন পুলিশ মোতায়েন করা হয়েছে। ২৭ জানুয়ারি ভোটের দিন পর্যন্ত তার
নিরাপত্তায় পুলিশ মোতায়েন থাকবে।”
বিএনপি নেতাদের অভিযোগ,
গত ৮ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে বেশ কয়েক বার তাদের প্রার্থীর প্রচারণায়
হামলা হয়েছে। বিষয়টি তারা নির্বাচন কমিশনকেও জানিয়েছেন।
তারা আরও বলেছেন, বাসাবাড়িতে
গিয়ে তাদের কর্মীদের হয়রানি করছে পুলিশ।
সোমবার শেষ হচ্ছে নির্বাচনী
প্রচারণা।