ক্যাটাগরি

কুষ্টিয়ায় সরিষাক্ষেত থেকে শ্রমিকের লাশ উদ্ধার

কুমারখালী থানার ওসি মো. রাকিব হাসান জানান,  সোমবার সকালে উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়য়াপাড়া গ্রাম থেকে আমিরুল ইসলাম ওরফে সবুর (৪৫)
নামের ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। 

৪৫ বছর বয়সী
সবুর ওই ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের
আলিমুদ্দিনের ছেলে। তিনি এলাকায় কৃষি কাজ করতেন।

পরিবারের
বরাতে ওসি বলেন, রোববার রাতে সবুর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন
নি। সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি সরিষা ক্ষেতে সবুরের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

তবে নিহতের শরীরের কোনো আঘাত বা জখমের চিহ্ন দেখো যায়নি বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

তিনি বলেন, লাশ ময়ন্তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেদন পেলে কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে।