ক্যাটাগরি

সরকারের কেনা টিকার প্রথম চালানে এল ৫০ লাখ ডোজ

এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট টিকার চালান নিয়ে সোমবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এই টিকা আনা হচ্ছে বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে।

এ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, তাদের নয়টি ফ্রিজার ভ্যানে করে বিমানবন্দর থেকে টিকার বাক্সগুলো নিয়ে যাওয়া হচ্ছে টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউজে।

“প্রতিটা ব্যাচ থেকে স্যাম্পল যাবে সরকারের ড্রাগ টেস্টিং ল্যাবে, সেখানে পরীক্ষায় ৪৮ ঘণ্টা লাগবে। বিতরণের অনুমতি পেলে চার পাঁচ দিন পর সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন জেলায় পাঠানো হবে।”

করোনাভাইরাস মহামারীর এক বছর পেরিয়ে যাওয়ার পর আশা হয়ে এসেছে টিকা। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড সেরাম ইনস্টিটিউটেও তৈরি হচ্ছে।

এই টিকার তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ পাঠানোর কথা সেরাম ইনস্টিটিউট।

এর আগে ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবে একই টিকা ২০ লাখ ডোজ পাওয়ার পর সরকার ২৭ জানুয়ারি থেকে টিকা প্রয়োগ শুরুর সিদ্ধান্তও নিয়ে ফেলেছে।

২৭ ও ২৮ জানুয়ারি ঢাকায় ৪০০ থেকে ৫০০ জনের মধ্যে পরীক্ষামূলক টিকা প্রয়োগ হবে। তারপর ৮ ফেব্রুয়ারি টিকাদান শুরু হবে সারাদেশে।

পারও পড়ুন

২৭ জানুয়ারি প্রথম কোভিড-১৯ টিকা পাবেন একজন নার্স

কোভিড-১৯: টিকার জন্য নিবন্ধন কীভাবে

দেশে এল করোনাভাইরাসের টিকা
 

আগামী মাসে বেসরকারিভাবেও টিকা বিক্রি করবে বেক্সিমকো