ক্যাটাগরি

সাতপাঁকে বাঁধা পড়লেন বরুণ-নাতাশা

ভারতীয় অভিনেতা বরুণ ধাওয়ান ও তার কলেজ সময়ের প্রেমিকা ফ্যাশন ডিজাইনার নাতাশা দালাল সূর্যাস্ত ও আগুন সাক্ষী রেখে সাতপাঁকে বাঁধলেন নিজেদের।

রবিবার অর্থাৎ ২৪ জানুয়ারি বিকালে আরব সাগরের উপকূলবর্তী আলিবাগে, সাসওয়ান হ্রদের লাগোয়া পাম গাছে ঘেরা ‘দি ম্যানসন হাউজ’ রিসোর্টের এই বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র জনা পঞ্চাশেক অতিথি। কারণ মহামারী-বিষয়ক স্বাস্থ্য নিরাপত্তা।

আর বিয়ের ছবি বরুণ ইন্সটাগ্রামে প্রকাশ করার পর সামাজিক-যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হতেও সময় লাগেনি।

ছবি: ইন্সটাগ্রাম থেকে।

ছবি: ইন্সটাগ্রাম থেকে।

এই সূত্র ধরে ভারতীয় সংবাদ মাধ্যমে দ্রুত ছড়িতে পড়তে থাকে তাদের বিয়ের খবর।

ইন্সটাগ্রামের পোস্টে বরুণ লেখেন, “আজীবন ভালোবাসা এই মাত্র পূর্ণতা পেল।”

ছবিতে ধরা পড়েছে তাদের দুজনের বিয়ের পোশাকের ছবি, আর সাতপাঁকে বাঁধা পড়ার মুহূর্ত।

নাতাশা দালাল ভারতের ফ্যাশন ডিজাইনার। তার পোশাক ব্র্যান্ডের নাম ‘নাতাশা দালাল লেবেল’। তাই নিজের ডিজাইন করা পোশাক পরেই বিয়ের আসরে বসেছিলেন তিনি।

ছবি: ইন্সটাগ্রাম থেকে।

ছবি: ইন্সটাগ্রাম থেকে।

বলিউডের তরুণ প্রজন্মের অভিনেতাদের মধ্যে সফলতম বলাই যায় বরুণ কে। কয়েক বছরের অভিনয় জীবনে বাণিজ্যিক হিট ছবি তার নেহাত কম নয়। আর তার জীবনের সবচেয়ে বড় ‘ব্রেক’টি এসেছিল করণ জোহরের হাত ধরে।

করণ জোহারের ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান বরুণ। তাই বিয়েতে পরিবার ও কাছের বন্ধুরা ছাড়াও গুটিকয়েক সেলিব্রেটিদের মধ্যে উপস্থিত ছিলেন করণ।

তিনিও শুভেচ্ছা দিয়েছেন ইন্সটাগ্রামে।

বরুণের সঙ্গে গোয়াতে প্রথম সাক্ষাতের কথা স্মরণ করে করণ লেখেন, “খুবই আবেগ নিয়ে এই পোস্ট লিখছি। এখনও মনে পড়ে গোয়াতে এই ছেলের দেখা স্বপ্নময় দুটি চোখ।”

এনডিটিভি ডটকম জানায়, ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’ ছবির পরে শাহরুখ খান ও কাজল অভিনীত ২০১০ সালের ‘মাই নেইম ইজ খান’ ছবিতে করণের সহকারী পরিচালক হিসেবে কাজ করেন বরুণ।

করণ আরও লেখেন, “আমার ছেলেটা বড় হয়ে গেল আজ।”

ছবি: ইন্সটাগ্রাম থেকে।

ছবি: ইন্সটাগ্রাম থেকে।

বরুণের স্কুলের বান্ধবী নাতাশা। সেই ‘সিক্সথ গ্রেড’ থেকে তাদের পরিচয়।

কারিণা কাপুরের রেডিও শো ‘হোয়াট উইম্যান ওয়ান্ট’য়ে অংশ নিয়ে বরুণ বলেছিলেন, “ক্যাফেটেরিয়াতে যখন তাকে দেখি, মনে হয়েছিল আমি তার প্রেমে পড়ে গেছি।”

আর এত বছরের বন্ধু্ত্ব প্রেমের সফল পরিণতি ঘটলো করোনাভাইরাসের আমলে ছোট আয়োজনের মাঝেও ধুমধাম করে।