মঙ্গলবার মামলার তদন্ত
প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান
থানার পুলিশ পরিদর্শক আ ফ ম আসাদুজ্জামান প্রতিবেদন না দিয়ে সময়ের আবেদন করেন।
শুনানি নিয়ে ঢাকা মহানগর
হাকিম বেগম ইয়াসমিন আরা নতুন দিন ধার্য করেন।
দিহান মাদক নিয়েছিলেন কি না, পরীক্ষার নির্দেশ
দিহানের ডিএনএ পরীক্ষায় আদালতের অনুমতি
কলাবাগানে
কিশোরীকে ধর্ষণ-হত্যা: ‘দায় স্বীকার’ করে বন্ধুর জবানবন্দি
ঢাকার মহানগর পুলিশের
অপরাধ তথ্য ও প্রসিকউশন বিভাগের উপকমিশনার জাফর হোসেন এ তথ্য জানান।
গত
৭ জানুয়ারি কলাবাগানে নিজেদের বাসা থেকে ‘ও’ লেভেলের ওই ছাত্রীকে মডার্ন হাসপাতালে
নিয়ে গিয়েছিলেন তার বন্ধু দিহান। তবে তার আগেই মেয়েটির মৃত্যু হয়।
পরদিন
ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল
মাহমুদ বলেন, “তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও যৌনাঙ্গ ও পায়ুপথে
ক্ষত চিহ্ন পাওয়া গেছে। বিকৃত যৌনাচারের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু
হয়েছে।”
পুলিশ
মেয়েটির বয়স বেশি দেখাতে চেয়েছিল, অভিযোগ মায়ের
মেয়েটির
পরিবার ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে দিহানের বিরুদ্ধে মামলা করলে পুলিশ সেই মামলায় তাকে
গ্রেপ্তার দেখায়। পরে তিনি ১৬৪ ধারায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দিও দেন।