ক্যাটাগরি

অপহরণ ও হত্যা: টাঙ্গাইলে দুজনের যাবজ্জীবন

টাঙ্গাইলের নারী ও
শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন মঙ্গলবার এ রায় ঘোষণা
করেন।  

দণ্ডিতরা হলেন- ঘাটাইল উপজেলার রামপুর
এলাকার মো. শাহজাহানের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) ও গোপালপুর উপজেলার কামাক্ষা বাড়ি এলাকার
হিরালাল আর্য্যর ছেলে গৌতম চন্দ্র আর্য্য (৩০)।  

এ ছাড়া এ মামলায় দুজনকে
১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এরা হলেন- মো. হাসান আলী (২৫) ও ভূঞাপুর
উপজেলার রুহুলী পশ্চিম পাড়া এলাকার ফজলুল হকের ছেলে মো.
সোহেল (২৪)।

মামলার বরাতে রাষ্ট্রপক্ষের
আইনজীবী শাহানশাহ মিন্টু বলেন, ভূঞাপুর উপজেলার রুহুলী গ্রামের মাজেদা বেগমের নাতি মাসুদ
রানা সয়ন ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর সকালে দিকে মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
যায়।

এ সময় আসামিরা সয়নকে
অপহরণ করে নিয়ে যায় এবং তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে মুক্তিপণের
টাকা না পেয়ে সয়নকে হত্যা করা হয়।

এ ঘটনায় ২০১৩ সালের
৩ অক্টোবর মাজেদা বেগম বাদী হয়ে ভূঞাপুর থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে মামলা
দায়ের করেন।