ক্যাটাগরি

করোনাভাইরাসে আক্রান্ত রিয়ালের নাচো

এক বিবৃতিতে সোমবার ৩১ বছর বয়সী স্প্যানিয়ার্ডের কোভিড-১৯
পরীক্ষার ফল পজিটিভ আসার খবর জানায় লা লিগার দলটি।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে রিয়ালের হয়ে ১০ ম্যাচ
খেলা এই ফুটবলার গত শনিবার লিগে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ৪-১ গোলের জয়ে দলে ছিলেন
না। আগামী শনিবার ঘরের মাঠে লেভান্তের বিপক্ষে ম্যাচেও তার দলে না থাকাটা একরকম নিশ্চিতই।

গত শুক্রবার প্রধান কোচের করোনাভাইরাসে আক্রান্তের খবর
দিয়েছিল সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটি।

মৌসুমের শুরুর দিকে কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন দলটির ফরোয়ার্ড
এদেন আজার, মিডফিল্ডার কাসেমিরো ও ডিফেন্ডার এদের মিলিতাও।