ক্যাটাগরি

মুন্সীগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বুধবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের আদালতের বিচারক জেলা জজ মো. জাকির হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মহসিন মিয়াকে (৩২) মুন্সীগঞ্জ সদর উপজেলার রঘুরামপুরের মৃত আফতাব আলীর ছেলে।

যাবজ্জীবনের পাশাপাশি মহসিনকে বিচারক ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লাবলু মোল্লা বলেন, ২০১৭ সালের ২৯ নভেম্বর সকালে সদর উপজেলার ফিরিঙ্গিবাজার এলাকায় বাসায় ফেরার পথে আট বছরের শিশুকে ধর্ষণ করে মহসিন।

এ ঘটনায় পরদিন শিশুটির বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ মহসিনকে গ্রেপ্তার করে।

রায় ঘোষণার পর আসামিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান লাবলু মোল্লা।