ক্যাটাগরি

কক্সবাজারে নসিমন-মাইক্রো সংঘর্ষে একজন নিহত

উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল এলাকায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বুধবার সন্ধ্যা ৬টার
দিকে তিনি নিহত হন বলে জানান ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক।

নিহত মোহাম্মদ বেলাল (২২) ওই ইউনিয়নের মধ্যম নিদানিয়ার শামশুল আলমের ছেলে।

পরিদর্শক মোজাম্মেল স্থানীয়দের বরাতে
বলেন, সন্ধ্যায় টেকনাফগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নসিমনের মুখোমুখি সংঘর্ষ হলে নসিমনটি দূরে ছিটকে পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলে বেলাল নিহত হন।

দুর্ঘটনায় মাইক্রোবাসটির মাথা দুমড়ে-মুচড়ে গেছে বলে তিনি জানান।