ক্যাটাগরি

কক্সবাজারে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

কক্সবাজারের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক জেবুন্নেছা আয়েশা বৃহস্পতিবার
এ রায় ঘোষণা করেন
বলে জানান আদালতের পিপি সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান।

এছাড়া শিশুর পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ দিয়েছে আদালত। না দিলে আসামিকে আরও এক বছর কারাগারে রাখারও আদেশ দিয়েছে
আদালত।

সাজাপ্রাপ্ত আনোয়ার হোসেন (২৩) রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

পিপি রেজাউর বলেন, ২০১৭ সালের ১৯ অক্টোবর পানিরছড়া এলাকায় ১০ বছরের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়। আনোয়ার হোসেনকে একমাত্র আসামি করে শিশুর বাবা রামু থানায় মামলা করেন। ২০১৯ সালের ১১ মার্চ আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দেয়।

পিপি বলেন, আদালত সাতজনের সাক্ষ্য-প্রমাণ শেষে আনোয়ারকে দোষী সাব্যস্ত করে এই শাস্তি
দিয়েছে।