ক্যাটাগরি

খুলনায় এক পাটকলের গুদামে অগ্নিকাণ্ড

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

বৃহস্পতিবার
সকালেও ওই গুদামে ‘ডাম্পিং’ চলমান রয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন।
আগের বিকালে লাগা এ আগুন সন্ধ্যার মধ্যে নিয়ন্ত্রণে আনেন তারা।

ফায়ার
সার্ভিসের দৌলতপুর স্টেশন অফিসের কর্মকর্তা মো. কাইমুজ্জামান জানান, ভৈরব নদের তীরের
ডিসি রোডের মিলের গুদামে বুধবার বিকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দৌলতপুর, বয়রা এবং খালিশপুর
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট যৌথভাবে সন্ধ্যার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বৃহস্পতিবার
সকালেও ডাম্পিং চলছে।

তিনি
বলেন, গুদামে পাঁচ হাজার মণ পাট ছিল বলে জুট মিল কর্তৃপক্ষ তাদের জানিয়েছেন। তবে অগ্নিকাণ্ডের
সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না।