কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে
দুর্নীতি দমন কমিশন খুলনা কার্যালয়ে বুধবার দুপুরে এ মামলা দায়ের হয়েছে
বলে তদন্তকারী কর্মকর্তা মো. ফয়সাল কাদের
জানিয়েছেন।
মামলার
আসামিরা হলেন, ফুলতলা উপজেলার বাংলাদেশ কৃষি ব্যাংক শাখার
সাবেক ব্যবস্থাপক মো. আজিজুর রহমান, সাবেক ব্যবস্থাপক কেএম জাকারিয়া এবং সাবেক পরিদর্শক সৈয়দ হাসমত আলী।
ফয়সাল কাদের জানান, ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত খুলনার ফুলতলা উপজেলার বাংলাদেশ কৃষি ব্যাংক শাখায় গ্রাহকদের ৮৪ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা প্রতারণার মাধ্যমে জালিয়াতি করা হয়েছে।
পরস্পর যোগসাজশে ৬২টি ভুয়া ঋণগ্রহীতার হিসাবের মাধ্যমে সৃজনপূর্বক ঋণ মঞ্জুর করে জালিয়াতি করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাখার সাবেক ব্যবস্থাপক মো. আজিজুর রহমান, সাবেক ব্যবস্থাপক কেএম জাকারিয়া এবং সাবেক পরিদর্শক সৈয়দ হাসমত আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তবে আসামি তিনজনই পলাতক রয়েছেন বলে জানান দুদক কর্মকর্তা ফয়সাল।