বৃহস্পতিবার ভোরে নগরীর জিরোপয়েন্ট এলাকা
থেকে তাদের আটক করা হয় বলে র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানুল
ফিরোজ জানান।
আটকরা হলেন- পাবনার বেড়া এলাকার নূরুল
সরদারের ছেলে বাচ্চু সরদার (৫০), পাবনার ফরিদপুরের মো. ইব্রাহিম প্রামাণিকের ছেলে
লুৎফুর রহমান (৪৮) ও যশোর সদর এলাকার রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস
(৩২)।
ফিরোজ বলেন, “১২ পাউন্ড সাপের বিষসহ তিনজনকে আটক করা
হয়। এ বিষ তিনটি কন্টিইনারে তরল ও তিনটিতে পাউডার অবস্থায় রয়েছে এবং কন্টিনারগুলোতে মেইড ইন ফ্রান্স লেখা
রয়েছে। মাদক সেবন বা প্রস্তুতকাজে এসব বিষ ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
এ ধরনের বিষের এক পাউন্ডের বাজার মূল্য সাত কোটির
বেশি, সে হিসেবে ১২ পাউন্ডের দাম প্রায় কোটি টাকার কাছাকাছি বলে র্যাবের এ কর্মকর্তা জানান ।
ফিরোজ বলেন, “আটকদের জিজ্ঞাসাবাদ করে যতটুকু জানতে পেরেছি- ফ্রান্স থেকে এনে
অন্য কোথাও পাচার করাই ছিল ওদের উদ্দেশ্য।”