ক্যাটাগরি

গাজীপুরে সোনার দোকানে চুরি

আট ভরি সোনা, ১০০ ভরি রুপা ও প্রায় ১৩ হাজার টাকাসহ বিভিন্ন পণ্য চুরি হয়েছে বলে বাজারের রিপা জুয়েলার্সের মালিক মো. রফিকুল ইসলাম অভিযোগ
করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে
তিনি দোকান বন্ধ করে চলে যান। বুধবার সকালে দোকান খুলে মালপত্র পাননি। পরে পাশের ‘কাদের স্টোর’ নামে একটি দোকানের টিনের চাল ও সিলিং কাটা দেখতে পান তারা।

“আমার আট ভরি সোনা ও প্রায় ১০০ ভরি রুপা খোয়া গেছে।”

এছাড়া কাদের স্টোর থেকে প্রায় সাড়ে ১৩ হাজার টাকা ও বিভিন্ন পণ্য খোয়া গেছে বলে অভিযোগ করেছেন এর মালিক আব্দুল কাদির।

এ ঘটনায় জয়দেবপুর বাজার স্বর্ণ শিল্প ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক কার্তিক কর্মকার
উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, প্রতিদিন রাত ১০টা থেকে বাজারে পুলিশ থাকে। বাজারের নিজস্ব নৈশ প্রহরীরাও দায়িত্ব পালন করে থাকে। এর পরও এমন চুরির ঘটনা তাদের দুশ্চিন্তায় ফেলেছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন সদর থানার ওসি রফিকুল ইসলাম।

তিনি বলেন, “এটি একটি চুরির ঘটনা। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”