মহামারীর বছরে ২৬ লাখ গ্রাহক পেয়েছে গ্রামীণফোন

একই বছরে প্রতিষ্ঠানটি ২৬ লাখ নতুন গ্রাহক পেয়েছে, যা আগের বছরের তুলনায় তিন দশমিক ৪ শতাংশ বেশি। ২০২০ সালের শেষে মোট গ্রাহক সংখ্যা দাড়িয়েছে সাত কোটি ৯০ লাখ, যার মধ্যে চার কোটি ১৩ লাখ বা ৫২ দশমিক দুই শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী। ২০২০ সালে আগের বছরের তুলনায় ইন্টারনেট থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ১৪ শতাংশ এবং ইন্টারনেট […]
এবার বিদায় নিলেন মার্কিন অভিনেত্রী ক্লোরিস লিচম্যান

কমেডি কিংবদন্তি, টেলিভিশন অনুষ্ঠান ‘দি ম্যারি টেইলার মুর শো’র জন্য আট বার এমি এবং ‘দি লাস্ট পিকচার শো’ ছবির জন্য অস্কার জয়ী অভিনেত্রী ক্লোরিস লিচম্যান বুধবার ক্যালিফোর্নিয়ার এনসিনিটাস’য়ে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। লিচম্যানের মুখপাত্র জুলিয়েট গ্রিনের বিবৃতি থেকে রয়টার্স জানায়, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। বিবৃতিতে গ্রিন বলেন, “ক্লোরিসের মতো অভিনেত্রী আর কেউ ছিলেন না। একদৃষ্টিতে […]
লঙ্কান প্রধান নির্বাচকের পদত্যাগ

সাবেক এই লঙ্কান ক্রিকেটার অবশ্য জানিয়েছেন, আগে থেকেই সরে যাওয়ার পরিকল্পনা ছিল তার। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষেও একই অভিজ্ঞতা হয়েছে শ্রীলঙ্কার। ২০১৮ সালের নভেম্বর থেকে প্রধান নির্বাচকের পাশাপাশি শ্রীলঙ্কার টিম ম্যানেজারের দায়িত্বও পালন করে আসছিলেন ডি মেল। কদিন আগে সেই পদ থেকে সরে দাঁড়ান তিনি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে […]
কক্সবাজার হাসপাতালে অগ্নিকাণ্ড তদন্তে কমিটি

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকু-উস-সালেহীন জানান, বৃহস্পতিবার সকালে গঠিত পাঁচ সদস্যের এ কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালে কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে কর্তপক্ষ। বুধবার সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালের নিচতলার সরঞ্জামাদি মজুদ রাখার একটি কক্ষে হঠাৎ আগুন লাগে। এ সময় ছোটাছুটি করতে গিয়ে রোগী […]
দুর্নীতির ধারণা সূচকে দুই ধাপ অবনমন বাংলাদেশের

বার্লিনভিত্তিক এই দুর্নীতিবিরোধী সংস্থার প্রকাশিত ‘দুর্নীতির ধারণা সূচকে’ (সিপিআই) এ বছর বাংলাদেশের অবস্থানের অবনমন ঘটেছে দুই ধাপ, তবে স্কোর গতবারের সমান। বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলের ২০২০ সালের পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা এই সূচকে গত দুই বছরের মত ২৬ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভালো থেকে খারাপ) ১৪৬ নম্বরে। আর উল্টোভাবে, অধঃক্রম (খারাপ […]
কিশোর মানসিক স্বাস্থ্যের জন্য ‘ক্ষতিকর’ সামাজিক মাধ্যম

এজুকেশন পলিসি ইনস্টিটিউট অ্যান্ড দ্য প্রিন্স’স ট্রাস্টের এক গবেষণা বলছে, প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া শিশুদের মনোদৈহিক সুস্থ্যতা ও সন্তুষ্টি এবং আত্মসম্মানবোধ একই রকম হয়। ছেলে, মেয়ের এই মাসসিক স্বাস্থ্য প্রভাবিত হতে শুরু করে ১৪ বছর বয়সে। মেয়ে শিশুদের বেলায় এই প্রভাবটি দীর্ঘকাল ধরে চলতে থাকে। বিবিসি’র প্রতিবেদন বলছে, মহামারীর কারণে শারীরিক ব্যায়ামের অভাবে কিশোর বয়সীদের মানসিক […]
কুয়াশায় বিমানবন্দরে সূচি গড়বড়

কুয়াশার কারণে আন্তর্জাতিক ও দেশের ভেতরের কোনো কোনো ফ্লাইট ২৪ ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হচ্ছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘন কুয়াশার কারণে ফ্লাইট শিডিউল ডিজরাপটেড হচ্ছে গত ৭-৮ দিন ধরে। বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের রাতের শিডিউল ফ্লাইটগুলো এখন দিনে পরিচালনা করছে। তবে […]
মসজিদে হামলার পরিকল্পনা, সিঙ্গাপুরে কিশোর আটক

ক্রাইস্টচার্চের হত্যাকারী ব্রেন্টন ট্যারান্টের দ্বারা অনুপ্রাণিত এ কিশোর তার শিকারদেরকে ছুরি দিয়ে আঘাত করা এবং পুরো হামলা সরাসরি দেখানো পরিকল্পনা করেছিল বলে সন্দেহ করা হচ্ছে। বিবিসি জানিয়েছে, এ কিশোর সিঙ্গাপুরে অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে আটক সর্বকনিষ্ঠ ব্যক্তি। এ আইনে বিচার ছাড়াই কাউকে আটকে রাখার অনুমতি আছে। অস্ট্রেলিয়ার নাগরিক ট্যারান্ট ২০১৯ সালের ১৫ মার্চ পরপর ক্রাইস্টচার্চের দুটি […]
করোনাভাইরাস: এক দিনে ১৫ মৃত্যু, ৫০৯ রোগী শনাক্ত

বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৫০৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ […]
ভালোবাসার প্রতিদান দিতে সর্বোচ্চ চেষ্টা করব: রেজাউল

বুধবার গভীর রাতে ফল ঘোষণার পর বৃহস্পতিবার সকালে নগরীর বহদ্দারহাটে নিজের বাড়ির আঙিনায় সাংবাদিকদের সামনে আসেন রেজাউল। সিটি করপোরেশন নিয়ে নিজের পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন। নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী মনে করেন, নির্বাচনে কয়েকটি ‘বিচ্ছিন্ন’ ঘটনা ছাড়া ভোট ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে’ হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে নগরীকে পরিচ্ছন্ন রাখা, মশার […]