ক্যাটাগরি

সাংবাদিক পার্লের হত্যাকারীকে মুক্তি দেওয়ার নির্দেশে ক্ষোভ যুক্তরাষ্ট্রের

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক পার্লকে ২০০২ সালে অপহরণ ও হত্যা মামলার রায়ে আহমেদ ওমর সাঈদ শেখকে বৃহস্পতিবার পাকিস্তানের সর্বোচ্চ আদালতের ৩ বিচারকের প্যানেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এ রায়কে ‘সন্ত্রাসের শিকার হওয়া ব্যক্তিদের জন্য অপমানস্বরূপ’  অভিহিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ড্যানিয়েল পার্লের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিতে ওয়াশিংটন অঙ্গীকারাবদ্ধ, বলেছেন সাকি।

আহমেদ ওমর সাঈদ শেখ। ছবি রয়টার্সের

আহমেদ ওমর সাঈদ শেখ। ছবি রয়টার্সের

হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে তিনি পাকিস্তান সরকারের প্রতি ড্যানিয়েল পার্ল হত্যাকাণ্ডের মামলায় আর কি কি আইনি বিকল্প রয়েছে তা দ্রুত খতিয়ে দেখারও আহ্বান জানিয়েছেন; যাদেরকে খালাস দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে তাদের বিচার করতে সুযোগ দেওয়ার কথা পর্যালোচনা করে দেখতেও বলেছেন তিনি।

রয়টার্স লিখেছে, এমন এক সময়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট সাংবাদিক পার্লের হত্যাকারীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল যখন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে ব্যাপক কূটনৈতিক টানাপোড়েন চলছে।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আফগানিস্তান শান্তি প্রক্রিয়া পর্যালোচনা করে দেখার কথাও জানিয়েছে; এ শান্তি প্রক্রিয়ায়ও পাকিস্তান অন্যতম ‘কী প্লেয়ার’।