এক দিনের রিমান্ড শেষে
সোমবার মামুনকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই বেলাল হোসেন।
আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ড করার আবেদন
করেন তিনি।
ঢাকার মহানগর হাকিম
দেবব্রত বিশ্বাস তার খাসকামরায় ১৬৪ ধারায় এই জবানবন্দি রেকর্ড করেন। পরে মামুনকে কারাগারে
পাঠানো হয়।
একাত্তর টিভির কর্মীর মৃত্যু: বাস চালকের সহকারী রিমান্ডে
গত ২৭ জানুয়ারি বিকেলে
অফিস শেষে মোটরসাইকেলে করে রাজধানীর নিকুঞ্জের বাসায় যাচ্ছিলেন গোপাল সূত্রধর। যমুনা
ফিউচার পার্কের সামনে পৌঁছালে উত্তরাগামী ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস পেছন থেকে
তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত গোপাল সূত্রধরকে প্রথমে বারিধারা জেনারেল হাসপাতালে নেওয়া
হয়। পরে পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই
দুলাল সূত্রধর সড়ক পরিবহন আইনে গুলশান থানায় মামলা দায়ের করেন।
ওই মামলায় ২৮ জানুয়ারি
মামুন হাওলাদারকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৩০ জানুয়ারি তার এক দিনের রিমান্ড
মঞ্জুর করে আদালত।