ক্যাটাগরি

নওগাঁয় মাছ খামারীর মরদেহ উদ্ধার

সোমবার
সকালে মহাদেবপুর উপজেলার তাতারপুর গ্রামের কলা বাগানের ভেতরে মরদেহটি উদ্ধার করা হয়েছে
বলে পুলিশ জানিয়েছে।

নিহত সাইদুর
রহমান (৪০) তাতারপুর গ্রামের সফিজ উদ্দিনের ছেলে। বিভিন্ন জনের কাছ থেকে পুকুর লিজ
নিয়ে তিন মাছ চাষ করতেন।

মহাদেবপুর
থানার ওসি নজরুল ইসলাম জানান, রোববার রাতে তিনি গ্রামের আধার পুকুর দেখাশোনার জন্য
বাড়ি থেকে বের হন। সকালে ওই পুকুরের কাছে কলা বাগানের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখে
গ্রামবাসী থানায় খবর দেয়।

“নিহতের
মুখ ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।”

পুলিশ মরদেহ
উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তাকে শত্রুতার
জেরে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায়
থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।