এক বিবৃতিতে সোমবার সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজের ম্যাচ পাঁচটি হবে আগামী ৪, ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। প্রতিটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আগামী ২৮ মার্চ ঢাকায় এসে পৌঁছাবে দক্ষিণ আফ্রিকার দলটি। ওই দিনই তাদের নিয়ে যাওয়া হবে সিলেটে। করানো হবে প্রথম দফার কোভিড-১৯ পরীক্ষা।
তিন দিনের কোয়ারেন্টিনের শেষ দিন হবে দ্বিতীয় দফার পরীক্ষা। এরপর থেকে অনুশীলন শুরু করতে পারবেন দলটির ক্রিকেটাররা।
চতুর্থ ওয়ানডের পরদিন তৃতীয় দফায় করানো হবে কোভিড-১৯ পরীক্ষা। সিরিজ শেষে আগামী ১৪ এপ্রিল বাংলাদেশ ছাড়বে তারা।