ক্যাটাগরি

শোক দিবসে কর্মস্থলে অনুপস্থিত ২৪ শিক্ষক-কর্মকর্তাকে নোটিস

২০১৯ সালের ১৫ অগাস্ট জাতীয় দিবসের অনুষ্ঠানে
অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে
জানিয়ে রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাদের শোকজ করেছে।

প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোসা.
কানিজ আখতার জাহান রীতা, গণিতের সহযোগী অধ্যাপক বাসুদেব সাহা, ইতিহাসের সহযোগী
অধ্যাপক মো. ইসমত আরা, ইংরেজির সহযোগী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম ও ফাহমিদা রহমান
শম্পা, হিসাব বিজ্ঞানের সহযোগী অধ্যাপক মো. কামরুজ্জামান, বাংলার সহযোগী অধ্যাপক
মো. নজরুল ইসলাম ও নুরুল ইসলাম এবং রসায়নের সহকারী অধ্যাপক মনসুর রহমান মিলনকে
শোকজ করা হয়েছে।

ইতিহাসের প্রভাষক মো. নুরজাহান আক্তার ও মো.
কায়সার আহমেদ, অর্থনীতির প্রভাষক মো. সোহাগ হোসেন, গণিতের প্রভাষক মো. আলমগীর
হোসেন, পদার্থবিদ্যার প্রভাষক মো. খাইরুল ইসলাম, ব্যবস্থাপনার প্রভাষক মো. রিয়াজুল
ইসলাম, উদ্ভিদবিদ্যার প্রভাষক নাজমুল হক, হিসাববিজ্ঞানের প্রভাষক সেলিনা আক্তার,
রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মো. হাফিজুল ইসলাম, রসায়নের প্রভাষক মো. আব্দুল আলিম,
প্রাণিবিদ্যার প্রভাষক সুরাইয়া হক এবং ইংরেজির প্রভাষক মো. সুলতান মিয়াকেও শোকজ নোটিস
দেওয়া হয়েছে।

এছাড়া প্রাণিবিদ্যার প্রদর্শক মো. তরিকুল
ইসলাম, পদার্থবিদ্যার প্রদর্শক মো. গিয়াস উদ্দিন এবং রসায়নের প্রদর্শক মো. আবু বকর
সিদ্দিককেও একই কারণে শোকজ করা হয়েছে।

যৌথ আদেশে বলা হয়েছে, “একজন দায়িত্বশীল সরকারি
কর্মকর্তা হিসেবে আপনার উক্তরূপ কার্যকলাপ সরকারি চাকরি শৃঙ্খলা ও আচরণ বিধি
পরিপন্থী এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) অনুযায়ী
অসদাচরণ এবং শান্তিযোগ্য অপরাধ।”

এজন্য কেন এসব কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও
‍শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব আদেশ পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে
লিখিতভাবে জানাতে বলা হয়েছে।