জনপ্রশাসন
মন্ত্রণালয় সোমবার পৃথক আদেশে এসব পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে।
মন্ত্রিপরিষদ
বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মুশফিকুর রহমানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক
নিয়োগ দেওয়া হয়েছে।
ইসলামিক
ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব আনিস মাহমুদকে টেকসই ও
নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য পদে বদলি করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ
বিভাগের অতিরিক্ত সচিব মো. কামরুজ্জামান শ্রম অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
শ্রম অধিদপ্তরের
মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান গত ২৯ জানুয়ারি অবসরে গেছেন।
প্রাথমিক
ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলামকে বিআরটিসির চেয়ারম্যান করা
হয়েছে।
পরিকল্পনা
বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরিনকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এবং অর্থনৈতিক
সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তারকে মন্ত্রিপরিষদ বিভাগে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন
মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত সচিব (আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ের
প্রধান নিয়ন্ত্রক হিসেবে বদলির আদেশাধীন) ফারহিনা আহমেদকে অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে।
এছাড়া পরিকল্পনা
বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব খন্দকার আহসান হোসেনকে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট
প্রোগ্রামে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে
সংযুক্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।