ক্যাটাগরি

গাইবান্ধায় শিশু হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে
সোমবার দুপুরে তানজিনা বেগম (৩০) নামে এই মাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে
জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার এসআই শাহানাজ পারভীন।

গ্রেপ্তারকৃত তানজিনা সুন্দরগঞ্জ
পৌরসভার ধুমাইটারী তেঁতুলতলা এলাকার নূরুল ইসলামের স্ত্রী।

এসআই শাহানাজ বলেন, নূরুল ইসলামের প্রথম
ও দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তান নেই। তিনি কয়েক বছর আগে তৃতীয় স্ত্রী তানজিনাকে
বিয়ে করেন। চার মাস আগে তার ছেলে হয়।

“এই সন্তানকে অপয়া মনে করে তানজিনা
শনিবার রাতে হত্যা করে লাশ টয়লেটে রেখে দেন। পরে তিনি তার সন্তান নিখোঁজ বলে
প্রচার চালান।”

ঘটনা তদন্ত করে রোববার রাতে তল্লাশি
চালিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত)
বুলবুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানজিনা তার ছেলেকে হত্যার পর লাশ
টয়লেটে রেখে দেওয়ার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।