রোববার রাতে গাজীপুর মহানগরীর হারিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার তাসলিমা আক্তার (৩০) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকার মো. রহমত উল্লাহর স্ত্রী।
গাজীপুর মহানগর পুলিশের ডিসি মো. জাকির হাসান জানান, রোববার সোয়া ৭টার দিকে গাজীপুর সদর থানার হারিনাল তেলের পাম্পের সামনে অভিযান চালানো হয়। এ সময় তাসলিমা আক্তারকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ২০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
“নারী পুলিশ এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে এর জব্দ তালিকা করা হয়েছে।”
গ্রেপ্তার নারীর স্বামী রহমতউল্লাহ সম্প্রতি ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
তাসলিমাকে পেশাদার মাদক কারবারী উল্লেখ করে তিনি জানান, এর আগেও এক হাজার ইয়াবাসহ পূবাইল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। পরে জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসা শুরু করেন।