ক্যাটাগরি

গোপালগঞ্জের মঞ্চে ‘এক তর্জনীর নির্দেশ’

রোববার রাতে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা এ নাটক মঞ্চায়ন করেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক মীর মেহবুব আলম নাহিদ, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ আরও অনেকে এতে নাটকটি উপভোগ করেন।

বাঙ্গালীর মুক্তির সনদ ৬ দফা, ৭০ এর সাধারণ নির্বাচন ও ৭১ এর ৭ ই মার্চের রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণের প্রেক্ষাপটে এ নাটক রচনা করা হয়েছে।

নাটকরে রচয়িতা সরকারী বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মঈন আহমেদ বলেন, “জাতির গভীর সংকটে এক ভীতিকর অবস্থায় ৭ই মার্চে সাহসী ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ ভাষণে তিনি মুক্তিযুদ্ধসহ দেশকে স্বাধীন করার সব ধরণের নির্দেশনা দেন।

নাটকটি নির্দেশনা দিয়েছেন হাবিব তাড়াশী।

জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের ৬৪ টি জেলায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে শিল্প নির্ভর  ৬৪ টি নাটক মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচীর অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ জেলা গর্বিত গোপালগঞ্জে এক তর্জনীর নির্দেশ নাটক মঞ্চায়ন করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক মীর মেহবুব আলম নাহিদ বলেন, এ নাটকটি বঙ্গবন্ধুর জীবন ঘনিষ্ট ও শিল্প নির্ভর। নাটকের প্রেক্ষাপট, সংলাপ খুবই মান সম্পন্ন। এখানে শিল্প নির্ভরতাও রয়েছে। বারবার মঞ্চায়ণের মাধ্যমে আরো সুন্দর ভাবে নাটকটি মঞ্চায়ন করা সম্ভব হবে।