ক্যাটাগরি

জুরাইন-মীরহাজীরবাগে গ্যাস থাকবে না মঙ্গলবার

সোমবার বেলা ২টা থেকে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরবরাহ বন্ধ রাখা হবে বলে তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফাইল ছবি

ফাইল ছবি

জিয়া সরণী, জুরাইন মেডিকেল রোড, জুরাইন মাদ্রাসা রোড, এ কে স্কুল রোড এবং মীর হাজীরবাগসহ তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

‘গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনে মুরাদপুর পোকার বাজার রোড সংলগ্ন মুরাদপুর হাই স্কুল এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইনের পুনর্বাসন ও সংশ্লিষ্ট সার্ভিস লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য’ সরবরাহে এই বিঘ্ন হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।