ক্যাটাগরি

ঝিনাইদহে নিখোঁজের ৫দিন পর শিশুর লাশ উদ্ধার

সোমবার সকালে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রাম থেকে শিশুর লাশ উদ্ধার করা
হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত জিসান বজরাপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ২৭ জানুয়ারি শিশুটি নিখোঁজ হয়।
এ ব্যাপারে থানায় একটি জিডি করে তার বাবা।

“সোমবার সকালে পুলিশ খবর পেয়ে ফারুক হোসেনের বাড়ির পাশে একটি ডোবা থেকে
শিশুটির লাশ উদ্ধার করে।”

লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে বলেন তিনি।