ক্যাটাগরি

নির্বাচনে প্রতারণার প্রতিক্রিয়ায় এই আটক: মিয়ানমার সেনাবাহিনী

সোমবার সেনাবাহিনী দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

সামরিক বাহিনী পরিচালিত টেলিভিশনে সম্প্রচার করা এক ভিডিও ভাষণে সেনাবাহিনীর সিনিয়র জেনারেল মিং অং হ্লাইং জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে।    

এর আগে দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি এবং দলটির জ্যেষ্ঠ নেতাদের আটক করে সেনাবাহিনী।

মিয়ানমরে বেসামরিক সরকার ও প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনার পর এসব ঘটনা ঘটল।