এক
সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, ফেব্রুয়ারি মাসজুড়ে এই অফার চলাকালীন প্রথমবারের মতো
ক্রেডিট কার্ডের বিল পরিশোধের ক্ষেত্রে বিলের পরিমাণের উপর ১ শতাংশ ক্যাশব্যাক
অফার দিচ্ছে বিকাশ।
এই
অফারে একজন গ্রাহক কেবল একবার এবং সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে
পারবেন। ফলে ১৫ হাজার টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডের বিল পরিশোধে বাড়তি খরচ লাগছে
না।
গ্রাহকের
বিকাশ অ্যাকাউন্টে ২ থেকে ৩ কার্যদিবসের মধ্যে ক্যাশব্যাক পৌঁছে যাবে বলে জানানো
হয়েছে।
এই
অফারে শুধু বাংলাদেশি টাকায় যে কোনো পরিমাণের ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা
যাবে।