ঢাকার
ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক
ফাতিমা ইমরোজ রোববার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা
করেন।
যাবজ্জীবন
কারাদণ্ডের পাশাপাশি রিপনকে এক লাখ টাকা
জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সাজা দেওয়া হয়েছে রায়ে।
মামলার বিবরণে
জানা যায়, ২০১৫ সালের ২৪ অগাস্ট বিমান
বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন রিপন। কিন্তু সঙ্গে
করে যে ব্যাগ নিয়ে এসেছিলে, সেটি ফেলে রেখেই তিনি চলে যান।
পরে ওই ব্যাগের
ভেতরে কম্বলে লুকানো ১ কোটি
১৬ লাখ ভারতীয় রুপি পাওয়া যায়। এ ঘটনায় রিপনের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে মামলা করা হয়।
সেই মামলায়
২০১৫ সালের ২২ নভেম্বর তাকে
গ্রেপ্তার করে পুলিশ। কয়েক দফা রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়।
পরে রিপনকে
একমাত্র আসামি করে ২০১৬ সালের ১০ মার্চ অভিযোগপত্র
দেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুর আলম।
বিচার শুরুর
পর রাষ্ট্রপক্ষে আটজন
সাক্ষীর মধ্যে সাত জনের সাক্ষ্য শুনে আদালত রিপনকে দোষী সাব্যস্ত করে রায় দিল বলে
ঢাকা মহানগর দায়রা জজ আদালতে
রাষ্ট্র পক্ষের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু
জানান।