মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এ আড্ডায় তারা অংশ নেবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ।
আড্ডার ফাঁকে এতে নবীন নির্মাতাদের নানা প্রশ্নের উত্তর দেবেন তারা। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে ঢাকায় ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ চলচ্চিত্র উৎসব চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
সিনেমা দেখার জন্য কোনো ধরনের প্রবেশমূল্য না থাকলেও এ বছর মাস্ক পরিধানকে চলচ্চিত্র উৎসবের টিকেট হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে আয়োজকরা।
উৎসবের সকল প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত।
৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তন, জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন ও জাতীয় নাট্যশালা মিলনায়তনে ৩৭টি দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে।