ক্যাটাগরি

সংসদে হারুনের অভিযোগ, স্পিকার বললেন ‘যুক্তিহীন’

জবাবে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, হারুনের বক্তব্য
‘যুক্তিহীন’ ও ‘অগ্রহণযোগ্য’।

সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের
আলোচনায় হারুনের অভিযোগের পর এ বিষয়ে জবাব দেন স্পিকার। সংসদ নেতা শেখ হাসিনা এসময়
উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য হারুন স্পিকারের উদ্দেশে বলেন,
“আজ দশ দিন ধরে সংসদ চলছে। আমি বহুবার চেষ্টা করেছি। কথা বলার জন্য। সবসময় দেখেছি অনির্ধারিত
আলোচনার সুযোগ দেন বিরোধী দলকে। সব সময় দেখেছি পয়েন্ট অব অর্ডারে সুযোগ দেন। দশদিন
ধরে সংসদ চলেছে ন্যূনতম কোন সুযোগ নেই।

“দেশে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এটা নিয়ে কথা বলার আছে। অটোপাস
নিয়ে কথা বলার আছে। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলার আছে। আজকে যদি সুযোগ না দেন,
তাহলে বিরোধী দল কী কাজ করবে মাননীয় স্পিকার? বাহবা বলার জন্য জাতীয় সংসদে আসব? ঘণ্টার
পর ঘণ্টার আলোচনা হচ্ছে। আধঘণ্টা দশ মিনিট সমসাময়িক বিষয় নিয়ে কোনো আলোচনার স্পেস দিচ্ছেন
না।“

হারুনের বক্তব্য শেষ হলে স্পিকার শিরীন শারমিন বলেন, “আমি আপনাকে অবহিত করতে চাই, আপনি যতবারই পয়েন্ট অব অর্ডারে
বক্তব্য দিতে চেয়েছেন। আমি কোনো সময় না বলিনি। আমি অপেক্ষা করতে বলেছি। আমি বলেছি,
আমাদের হাতে অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে।“

স্পিকার
বলেন, কার্যপ্রণালি বিধি অনুযায়ী দৈনিক কার্যক্রমের এজেন্ডাভুক্ত বিষয়গুলোকে অবশ্যই
প্রাধান্য দিতে হবে। তারপরেই অনির্ধারিত আলোচনায় যাওয়ার সুযোগ আছে।

“কাজেই
আপনার কোনো অধিকার ক্ষুণ্ন করা হয়নি। আপনি আলোচনা করতে চেয়েছেন, আমি অনুরোধ করেছি অপেক্ষা
করতে। দিনের কাজ শেষে আমি সুযোগ দেব। আপনি সে সুযোগ গ্রহণ করেননি, সেটা আপনার বিষয়।
সংসদ অধিবেশনে সারাক্ষণ থাকাতে চাননি, সেটা আপনার বিষয়। আপনি চলে গেছেন। আপনি যদি আমার
কথা অনুযায়ী শেষ অবদি থাকতেন, অবশ্যই সুযোগ দিতাম।“

স্পিকার
বলেন, “আপনি বললেন, দশ দিনেও অনির্ধারিত আলোচনার সুযোগ দেওয়া হয়নি। কথা যুক্তিসংগত
নয়, গ্রহণযোগ্য নয় বলে আমি মনে করি। সকলকে সমানভাবে সুযোগ দেওয়া হয়।“