ক্যাটাগরি

সুদীপ্ত হত্যা: অভিযোগপত্রে আসামি ২৪, ‘নির্দেশদাতা’ আ. লীগ নেতা মাসুম

অভিযোগপত্রে মাছুমকে হামলার ‘নির্দেশদাতা’ ও আইনুল কাদের নিপুকে ‘নেতৃত্বদানকারী’ হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এদের মধ্যে ১৮ জন গ্রেপ্তার হয়েছে।

“আগামী ৯ ফেব্রুয়ারি আদালত অভিযোগপত্রের ওপর শুনানির তারিখ রেখেছে।”

২০১৭ সালের ৬ অক্টোবর সকালে দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে।

সুদীপ্তর বাবা মেঘনাথ বিশ্বাস বাদি হয়ে সদরঘাট থানায় অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে যে হত্যা মামলা করেছিলেন, এক বছর পর তারই আবেদনে আদালত এর তদন্তের দায়িত্ব পিবিআইকে দেয়।

হত্যাকাণ্ডের জন্য ছাত্রলীগের একাংশ লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুমকে দায়ী করলেও গ্রেপ্তারকৃতদের কারও জবানবন্দিতে তার নাম আসেনি; এক ‘বড় ভাই’ হুকুমদাতা ছিলেন বলে তাদের ভাষ্য।

২০১৯ সালের ১২ জুলাই গ্রেপ্তার মিজান হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে মাসুমের নাম বলার পর গ্রেপ্তার হন মাসুম। তিনি ছাড়াও এ মামলায় আরও ১৭ গ্রেপ্তার হয়েছেন, যারা সবাই মাসুমের অনুসারী বলে পরিচয় দিয়েছেন। এদের মধ্যে চার জন আদালতে জবানবন্দি দিয়েছেন।

আরও পড়ুন-

সুদীপ্তকে হত্যা ‘বড় ভাইদের নির্দেশে’, মোক্তারের স্বীকারোক্তি  

সুদীপ্তের মাথায় রডের আঘাতের স্বীকারোক্তি এক আসামির  

‘অনৈতিক প্রভাবে’ আড়ালে সুদীপ্ত খুনের হোতারা: ছাত্রলীগ  

চট্টগ্রামে সুদীপ্ত হত্যায় আ. লীগ নেতা মাসুম গ্রেপ্তার  

চট্টগ্রামে ঘর থেকে ডেকে ছাত্রলীগনেতা হত্যার ঘটনায় মামলা  

ফেইসবুক পোস্ট নিয়েই সুদীপ্ত খুন, সন্দেহ ঘনিষ্ঠদের  

চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে ‘ঘর থেকে ‌ডেকে নিয়ে পিটিয়ে’ হত্যা