সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
জাপানের পররাষ্ট্র মোতেগী বিবৃতিতে বলেন, “মিয়ানমারে জরুরি অবস্থা জারিতে গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। আমরা বিষয়টি নিয়ে সতর্ক রয়েছি। আমরা চাই, মিয়ানমারের সামরিক শাসক দ্রুত ক্ষমতাশীন নেত্রী অং সান সুচিকে মুক্তি দেবে।”
জাপান মিয়ানমারের গণতন্ত্রকে সব সময় সমর্থন করে। আমাদের বিশ্বাস, মিয়ানমারের সামরিক সরকার দ্রুত দেশে রাজনীতির চর্চা ফিরিয়ে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবে।
ওদিকে, মিয়ানমারের নেত্রীকে আটকের ঘটনায় টোকিওতে বিক্ষোভ করেছে মিয়ানমার প্রবাসীরা। তারা দ্রুত সুচি কে ফিরিয়ে দিয়ে, দেশে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।