ঠাকুরগাঁয়ে ট্রলি চালককে ‘পিটিয়ে হত্যা’, বাবা-ছেলে আটক

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, শহরের রোড এলাকার সুগার মিলে সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুরেশ চন্দ্র রায় (৫৫) দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুর্শিদাহাট গ্রামের সবিন্দ্র নাথ রায়ের ছেলে। আটকরা হলেন- দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুর্শিদাহাট গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুর রহিম (৫৫) ও তার ছেলে সোহাগ আলী (১৯)। […]
কমছে শৈত্যপ্রবাহের বিস্তার

মঙ্গলবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, রাজশাহী, রংপুর, বরিশাল বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, হাতিয়া, শ্রীমঙ্গল, সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের […]
ব্যাপক তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল

স্থানীয় সময় সোমবার বিকালের মধ্যে নিউ ইয়র্ক শহরে ৪৩ সেন্টিমিটার, নিউ জার্সি ও পেনসিলভেইনিয়াতে ৪৮ সেন্টিমিটার তুষারপাত হয়েছে বলে বিবিসি জানিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় নিউ ইয়র্ক শহর ও নিউ জার্সি জরুরি অবস্থা জারি করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার ঝড়টি দুর্বল হওয়ার আগে সরতে সরতে নিউ ইংল্যান্ড পর্যন্ত যেতে পারে, কিন্তু তারপরও আরও কয়েকদিন ঘণ্টায় […]
ত্বকের ধরন অনুযায়ী ব্লাশ নির্বাচন

ব্লাশ মেইকআপের এমন একটা অংশ যা চেহারার মলিনভাব দূর করে ও তাৎক্ষনিকভাবে তারুণ্য ফুটিয়ে তোলে। তাই ত্বকের ধরন বুঝে ব্লাশ ব্যবহার করা প্রয়োজন। সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ত্বকের ধরন অনুযায়ী ব্লাশ নির্বাচন করার উপায় সম্পর্কে জানানো হল। ফ্যাকাশে ত্বক: যাদের ত্বক ফ্যাকাশে সাদা তাদের জন্য পিচ ধর্মী ব্লাশ উপযোগী। কোমল আভা তৈরি করতে […]
আল জাজিরার প্রতিবেদন ‘অপপ্রচার’: পররাষ্ট্র মন্ত্রণালয়

সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কিছু ‘উগ্রপন্থি ও তাদের সহযোগী, যারা লন্ডন এবং বিভিন্ন জায়গায় থেকে এসব করছে’, তাদের এই ‘বেপরোয়া অপপ্রচারকে’ বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করছে। “এই প্রতিবেদন একগুচ্ছ বিভ্রান্তিকর শ্লেষ আর বক্র ইংগিত ছাড়া আর কিছু নয়, যা আসলে চরমপন্থি গোষ্ঠী জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট কুখ্যাত কিছু ব্যক্তির দ্বারা পরিচালিত রাজনৈতিক […]
টাঙ্গাইলে টিকাদান শুরু ৭ ফেব্রুয়ারি

মঙ্গলবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এ এস এম সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন। জেলা পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের করোনাভাইরাসের টিকা প্রয়োগের প্রশিক্ষণ বুধবার শেষ হবে। রোববার থেকে জেলা পর্যায়ে সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু করা হবে। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মুহম্মদ আজিজুল বলেন, “মঙ্গলবার সকাল থেকে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া শুরু […]
বিশ্ব শব্দ করে পড়া দিবসে সনদ পেলো শিক্ষার্থীরা

সোমবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে শব্দ করে পড়ার বিভিন্ন উপকারিতা নিয়ে আয়োজিত সেমিনার থেকে শিক্ষার্থীদের এ সনদ দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আয়োজক প্রতিষ্ঠান ‘রিড অ্যালাউড বাংলাদেশ’। ‘শব্দ করে পড়ি, নিজেকে আবিষ্কার করি’ স্লোগানে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা রূপক […]
করুণ অতীত পেছনে ফেলে এখন তারা ‘প্রিয় নীড়ে’
মোস্তাফিজুর রহমান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 02 Feb 2021 11:11 AM BdST Updated: 02 Feb 2021 11:11 AM BdST পরিবার আর সমাজ থেকেও তারা ‘অচ্ছুত’। শুধু জন্মগত ভিন্নতার কারণে নিত্য বঞ্চনা মেনে মানুষের কাছে হাত পেতে জীবন চলে তাদের। সিরাজগঞ্জের উল্লাপাড়ার তৃতীয় লিঙ্গের এমনই ৫০ জন মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে উপহার দিলেন ‘প্রিয় […]
মৌলভীবাজার তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস

হিমেল হাওয়া আর হাঁড় কাপানো শীতে ভোগান্তিতে পড়েছেন জেলার সাধারণ মানুষ। সকালে ও রাতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা মাসুম আহমদ জানান, মঙ্গলবার মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে সোমবার শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। মাসুম আহমদ জানান, জেলার […]
মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

বিবিসি জানিয়েছে, অং সান সু চিকে আটক ও সামরিক বাহিনী দেশটির ক্ষমতা দখল করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ মনোভাব প্রকাশ করেছেন। সোমবার স্থানীয় সময় ভোররাতে সু চি ও তার ক্ষমতাসীন দলের অন্যান্য নেতাদের আটক করার পর জরুরি অবস্থা জারি করে মিয়ানমারের সেনাবাহিনী। গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতি করে সু চির দল এনএলডি নিরঙ্কুশ জয় পেয়েছে […]