সুন্দরবনে হরিণের মাংসসহ বাবা-ছেলে গ্রেপ্তার

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. শাফিন মাহমুদ জানান, ভোরে রামপাল উপজেলা বগুড়া নদীর চর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার গোবিনাথপুর গ্রামের আব্দুর রহমান শেখ (৫২) ও তার ছেলে মোস্তাকিন শেখ (২৭)। পুলিশ জানায়, মঙ্গলবার তাদের বিরুদ্ধে রামপাল থানায় বন্যপ্রাণি সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা […]
জাপা এমপি জিন্নাহর বিরুদ্ধে দুদকের মামলা
মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কমিশনের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদি হয়ে মামলাটি করেন বলে সংস্থাটির পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। মামলায় বগুড়া-২ আসনের সংসদ সদস্য মো. শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে ১ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ১১৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৮৯ লাখ ২৭ হাজার ৫৫৮ টাকার সম্পদের তথ্য গোপনের […]
সাতক্ষীরা জেলা আ.লীগ সভাপতি মুনসুর আহমেদের মৃত্যু

সোমবার রাতে সাবেক এই এমপি বীর মুক্তিযোদ্ধা ঢাকার এক বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বলে জানিয়েছেন সাতক্ষীরার ডিসি মোস্তফা কামাল। মঙ্গলবার জোহর নামোজের পর সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ নেতার জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। হারুন জানান, মুনসুর আহমেদ এবং তার ব্যক্তিগত গাড়িচালক […]
টিকা নিলেও সবার স্বার্থে মাস্ক পরতে হবে: প্রধানমন্ত্রী

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা এবং একাদশ অধিবেশনের সমাপনী ভাষণে এ বিষয়ে কথা বলেন সরকারপ্রধান। মহামারী মোকাবেলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “ভ্যাকসিন যারা নিচ্ছেন, তাদেরকেও কিন্তু মাস্ক পড়ে থাকতে হবে। স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। এটা নিজের জন্য বা অন্যের জন্য এটা দরকার, সেটা ততক্ষণ […]
শেষ হল বছরের প্রথম সংসদ অধিবেশন

মঙ্গলবার অধিবেশন সমাপ্তির বিষয়ে রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ১২ কার্যদিবসের এই অধিবেশন শুরু হয় গত ১৮ জানুয়ারি। শুরুর দিন সংবিধানের বিধান অনুযায়ী সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে তার ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। মহামারীকালের এই পুরো অধিবেশন জুড়েই সংসদ সদস্যরা […]
অভিশংসন বিচার: ট্রাম্পকে মঙ্গলবারের মধ্যে অভিযোগের জবাব দিতে হবে

ডেমোক্র্যাটরা এরই মধ্যে অভিশংসন মামলার কাঠামো দাঁড় করিয়ে ফেললেও আইনজীবী দলে ব্যাপক ওলটপালটের কারণে ট্রাম্পকে তার প্রতিক্রিয়া প্রস্তুত করতে হিমশিম খেতে হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সাবেক এ মার্কিন প্রেসিডেন্টকে মঙ্গলবারের মধ্যে অভিশংসনের অভিযোগের প্রতিক্রিয়া জমা দিতে হবে, অথচ কয়েকদিন আগেই তিনি তার শীর্ষ আইনি উপদেষ্টাদের বদলেছেন। তার নতুন দলের নেতৃত্ব দিচ্ছেন […]
শীতে কুড়িগ্রামে বোরো আবাদ বিঘ্নিত

মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মঞ্জুরুল হক বলেন, ঠান্ডায় বোরো ধানের চারার বেড়ে উঠতে সময় লাগে; এছাড়া এ সময় চারাগুলো কোল্ড ইনজুরিতে ভোগে। “তাছাড়া প্রচণ্ড শীতের কারণে কৃষি শ্রমিকেরাও মাঠে কাজ করতে পারছে না; শ্রমিক সঙ্কটে ভুগছেন কৃষকরা। ফলে রোবো আবাদ পিছিয়ে পড়েছে। তবে আবহাওয়ার […]
বগুড়ায় ‘মদপানে’ আরো দুজনের মৃত্যু

এরা হলেন- পুরান বগুড়ার প্রেমনাথ রবিদাস (৬০) ও ফাপোরের রিকশা চালক জুলফিকার (৫৩) বগুড়া সদর থানার ওসি হুমায়ন কবির জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার প্রেমনাথ মারা যান। আর সোমবার রাতে নিজ বাসায় জুলফিকারের মৃত্যু হয়। এর আগে সোমবার সোমবার ভোর থেকে বেলা ৩টার মধ্যে বগুড়া শহরের পুরান বগুড়া তিন মাথা, ফুলবাড়ি এবং কাটনারপাড়ার ছয় ব্যক্তির ‘মদপানের […]
বগুড়ায় ‘মদপানে’ আর দুজনের মৃত্যু

এরা হলেন- পুরান বগুড়ার প্রেমনাথ রবিদাস (৬০) ও ফাপোরের রিকশা চালক জুলফিকার (৫৩) বগুড়া সদর থানার ওসি হুমায়ন কবির জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার প্রেমনাথ মারা যান। আর সোমবার রাতে নিজ বাসায় জুলফিকারের মৃত্যু হয়। এর আগে সোমবার সোমবার ভোর থেকে বেলা ৩টার মধ্যে বগুড়া শহরের পুরান বগুড়া তিন মাথা, ফুলবাড়ি এবং কাটনারপাড়ার ছয় ব্যক্তির ‘মদপানের […]
বিদ্যুতের ৫৭ শতাংশ যায় আবাসিক খাতে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
মঙ্গলবার সংসদে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ২০১৯-২০ অর্থ বছরে উৎপাদিত বিদ্যুতের ৫৭ শতাংশ আবাসিক খাতে, ১০ শতাংশ বাণিজ্যিক খাতে এবং ২৮ শতাংশ শিল্পখাতে ব্যবহৃত হয়েছে। গত ১০ বছরে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে ছয় হাজার ৭২২ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলেও তথ্য দেন প্রতিমন্ত্রী। ফাইল ছবি […]