সুনামগঞ্জে সাংবাদিককে নির্যাতনে ৪ জন আটক

জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, মঙ্গলবার ভোর রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন ফয়সাল আহমদ (১৯), আনহারুর ইসলাম (২০), তাহির হোসেন (২২) ও মাসরিবুল ইসলাম (২৬)। তাদের সবার বাড়ি ঘাগটিয়া গ্রামে। দৈনিক সংবাদের তাহিরপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন রাফির অভিযোগ, সোমবার সকালে তিনি ঘাগটিয়া এলাকায় যাদুকাটা […]
করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্ত ৫২৫ রোগী

মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৫২৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৬ হাজার ১০৭ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১২ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ […]
উত্ত্যক্ত করার অভিযোগে হাতিরঝিলে আটক ৩১

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলছেন, সোমবার রাতে সাধারণ মানুষকে উত্ত্যক্ত করায় তাদের আটক করা হয়। “তাদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে গণউপদ্রব ও অহেতুক হৈচৈ করার অপরাধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদের সতর্ক করে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।” এ বিষয়ে পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জানুয়ারি পুলিশ সদরদপ্তরের মিডিয়া […]
মিয়ানমার: রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ জাতিসংঘের, বসছে নিরাপত্তা পরিষদ

সোমবার বৈশ্বিক এ সংস্থার এক মুখপাত্র এ আশঙ্কা ব্যক্ত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে হওয়া অভ্যুত্থান নিয়ে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা। তার আগের দিন জাতিসংঘের এক মুখপাত্র মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের নিয়ে পরিস্থিতি নিয়ে এ উদ্বেগ জানালেন। সোমবার মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু […]
মিয়ানমার: রোহিঙ্গাদের নিয়ে ভয় জাতিসংঘের, বসছে নিরাপত্তা পরিষদ

সোমবার বৈশ্বিক এ সংস্থার এক মুখপাত্র এ আশঙ্কা ব্যক্ত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে হওয়া অভ্যুত্থান নিয়ে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা। তার আগের দিন জাতিসংঘের মুখপাত্র মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের নিয়ে এ উদ্বেগ জানালেন। সোমবার মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে সরিয়ে […]
নিসে ধারে বার্সেলোনার তদিবো

মৌসুমের শুরুতে ধারে পর্তুগালের দল বেনফিকায় যোগ দিয়েছিলেন ২১ বছর বয়সী তদিবো। কিন্তু দলটির সঙ্গে চুক্তি বাতিল করে নিসের সঙ্গে নতুন চুক্তির বিষয়টি সোমবার এক বিবৃতিতে জানায় বার্সেলোনা। মৌসুম শেষে তদিবোকে ৮৫ লাখ ইউরোয় কিনে দিতে পারবে নিস। সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে এর সঙ্গে যুক্ত হবে আরও ৭০ লাখ ইউরো। তরুণ এই সেন্টার-ব্যাক কাতালান দলটিতে যোগ […]
কুড়িগ্রামে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা: স্বামীর ফাঁসির রায়

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল মান্নান এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্রাহাম লিংকন। নিহত পিংকী খাতুন শিল্পী জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকার হাতেম আলীর মেয়ে। ফাঁসির রায়প্রাপ্ত রাসেল বাবু নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বাজার সংলগ্ন এলাকার সাইফুর রহমানের ছেলে। তিনি পিংকীর দ্বিতীয় স্বামী। আব্রাহাম লিংকন […]
মার্ক্সসেলেন্সে সেরা ‘টিম জিএস অ্যান্ড দ্য বয়েজ’

সারাদেশ থেকে ৪৩টি বিশ্ববিদ্যালয়ের এক হাজারের বেশি শিক্ষার্থী সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির মার্কেটিং এবং ইন্টারন্যাশনাল বিজনেস ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয়। এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল স্যামসাং বাংলাদেশ। স্যামসাংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন রাউন্ডে বিভক্ত এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সম্প্রতি অনুষ্ঠিত হয়। তাতে বিজয়ী হয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘টিম জিএস অ্যান্ড দ্য বয়েজ’। […]
‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তিদের ছবি ফেইসবুকে ব্যবহার করে প্রতারণা, গ্রেপ্তার ১

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ সোমবার বিকালে খিলক্ষেতের রিজেন্সি হোটেলের সামনে থেকে মো. সৈকত হোসেন ভূইয়া ওরফে তপু নামের ২১ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করে। গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. মশিউর রহমান বলেন, “শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিবের ছবি ব্যবহার করে মিথ্যা […]
চাঁপাইনবাবগঞ্জে চলন্ত ট্রাক্টর ভেঙে পড়ে চালক নিহত
মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর উপজেলার নিমতলা মাদ্রাসামোড় এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। প্রতীকী ছবি নিহত সুমন আলী (৩৫) গোমস্তাপুর উপজেলার পিড়াসন গ্রামের ইউসুফ আলীর ছেলে। গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, নিমতলা মাদ্রাসা মোড় এলাকায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে একটি চলন্ত ট্রাক্টর মাঝখান থেকে ভেঙে পড়ে। সেই ভাঙা অংশের নিচে চাপা পড়ে […]