জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, মঙ্গলবার ভোর রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলেন ফয়সাল আহমদ (১৯), আনহারুর ইসলাম (২০), তাহির হোসেন (২২) ও মাসরিবুল ইসলাম (২৬)। তাদের সবার বাড়ি ঘাগটিয়া গ্রামে।
দৈনিক সংবাদের তাহিরপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন রাফির অভিযোগ, সোমবার সকালে তিনি ঘাগটিয়া এলাকায় যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু-পাথর তোলার খবর পেয়ে ছবি তুলতে যান। ওই সময় কয়েকজন তাকে রড দিয়ে মারধর করে। পরে ঘাগটিয়া চকবাজারে নিয়ে গাছের সঙ্গে বেঁধে আরেক দফা মারধর করে।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ভিডিও ফুটেজ দেখে চারজনকে আটক করা হয়েছে। তাদের তাহিরপুর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।
সাংবাদিক কামালের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
‘অবৈধভাবে বালু তোলার ছবি তোলায়’ সুনামগঞ্জে সাংবাদিককে বেঁধে মারধর
এদিকে, সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
মঙ্গলবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই মানববন্ধন অনুষ্টিত হয়।
সংগঠনের সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা এমরানুল হক চৌধুরী, মাছুম হেলাল, সেলিম আহমদ, হিমাদ্রি শেখর ভদ্র প্রমুখ।
বক্তারা ঘটনার সঙ্গে জুড়েতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তাহিরপুর উপজোলা নির্বাহী কর্মকর্তা পদ্মা সেন সিংহ বলেন, যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনের জন্য কাউকে ইজারা দেওয়া হয়নি। এখানে থেকে বালু তোলা হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচার করা হয়।